২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে মেসি

গত ডিসেম্বরে বাঁ পায়ের ইনজুরির জন্য ৫ সপ্তাহ তিনি মাঠে নামতে পারেননি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে আবারো বাঁ পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। সেল্টিকের বিপক্ষে নকআউট পর্বের ফিরতি লেগে বাঁ উরুর পেশি ছিঁড়ে ফেলায় এবার ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বার্সেলোনা, ৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ডিসেম্বরে বাঁ পায়ের ইনজুরির জন্য ৫ সপ্তাহ তিনি মাঠে নামতে পারেননি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে আবারো বাঁ পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। সেল্টিকের বিপক্ষে নকআউট পর্বের ফিরতি লেগে বাঁ উরুর পেশি ছিঁড়ে ফেলায় এবার ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে। বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত এই ম্যাচের ৩৫ মিনিটের সময় ইনজুরিতে পড়ে কাঁদতে, কাঁদতে মাঠ ছেড়েছিলেন মেসি। কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ডসহ দলের প্রত্যেকে আশা করছিল 'লিও'র এবারের ইনজুরিটা তেমন মারাত্মক হবে না। তবে তাদের সেই আশা পরিণত হয়েছে দুরাশায়। বার্সেলোনার চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সেরে উঠতে অন্তত ৬ সপ্তাহ লাগবে দুর্দান্ত ফর্মে থাকা মেসির। গত তিন মৌসুমে এই নিয়ে চার বার ইনজুরিতে পড়লেন তিনি। কাকতালীয়ভাবে সবগুলো ইনজুরির মধ্যেই অদ্ভূত সাদৃশ্য আছে! দেড় মাসের জন্য মেসিকে হারিয়ে ফেলা 'বার্সা'র জন্য বিশাল এক দুঃসংবাদ। এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ এবং স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ৭টি ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্প্যানিশ কিংস কাপের ফিরতি সেমিফাইনালেও মেসিকে পাচ্ছে না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১০ঘ.