ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবশেষে বিওএ নির্বাচনের ব্যাপারে নড়েচড়ে বসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এ মাসেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে বিওএ।
রোববার বিওএ'র প্রধান নির্বাহী কর্ণেল (অব.)ওয়ালী উল্লাহ জানিয়েছেন, "এ মাসেই হবে নির্বাচন। এজন্য বিকেএসপির মহা পরিচালককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।" অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল বিওএ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এজন্য বেশ কয়েকবার কাউন্সিলর তালিকাও নেওয়া হয়েছে। তবে ওয়ালীর কথা অনুযায়ী ৭৮ জন কাউন্সিলরদের মধ্যে জুডো ছাড়া বাকি সবার নাম পাঠিয়ে দিয়েছে ফেডারেশনগুলো।
তার মধ্যে ৮ জন কাউন্সিলর হয়ে এসেছেন বিওএ প্রেসিডেন্ট এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কোটায় (৪টি করে কোটা)। তার হলেন সহ সভাপতি মিজানুর রহমান মানু, সহ সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, সহ সভাপতি রাফিয়া আক্তার ডলি, ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ, উপ মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন, দুই সংগঠক আলেয়া ফেরদৌসী ও মাহফুজুর রহমান সিদ্দিক, এবং বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.)ওয়ালীউল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২১৫ঘ.
bdnews24