ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চতুর্থ জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের আঞ্চলিক পর্ব শেষ হয়েছে। চূড়ান্ত পর্ব নিশ্চিত করা ৮টি দল হচ্ছে দিনাজপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, বিকেএসপি, খুলনা, ভোলা, কুষ্টিয়া ও কক্সবাজার জেলা।
রোববার কক্সবাজার অঞ্চলের খেলায় স্বাগতিকরা টাইব্রেকারে ৬-৫ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশুন্য ড্র ছিল।
এই আটটি দলের সঙ্গে চূড়ান্ত পর্বে যোগ হবে আরো দুটো দল, গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ও স্বাগতিক রাজশাহী। অর্থাৎ এই ১০ টি দল দুই গ্র"পে ভাগ হয়ে খেলবে চূড়ান্ত পর্বে। তবে কবে থেকে শুরু হবে তা এখনো ঠিক করেনি বাফুফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৮৩৬ঘ.
bdnews24