ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গ্র"পিং আগেই জানা গিয়েছিল। শ্রীলঙ্কার এক পত্রিকার সুবাদে জানা গেছে নতুন খবর আগামী ৩ জুন থেকে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, চলবে ১৪ জুন পর্যন্ত। আর টুর্নামেন্টের সূচী অনুযায়ী গতবারের রানার্স আপ বাংলাদেশ ৪ জুন প্রথম ম্যাচ খেলবে ভুটানের সঙ্গে।
গত ২৮ মার্চ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। মালদ্বীপে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি বাফুফের সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু। উপস্থিত ছিলেন বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুর হোসেন মালু। বাংলাদেশের পক্ষ থেকে দুজন সভায় উপস্থিত থাকার পরও বাফুফে কেবল গ্র"পিংয়ের তথ্য দিতে পেরেছিল ওই দিন ! অথচ ওই সভাতেই টুর্নামেন্টের দিন-তারিখ ও খেলার সূচী ঠিক হয়ে গিয়েছিল। এসব কিছুই জানাতে পারেননি সেদিন বাফুফের মিডিয়া ম্যানেজার সাইদ আল ফাতাহ। কারণ মালে থেকে মালু তাকে গ্র"পিংয়ের বাইরে আর কোনো তথ্যই জানাননি টেলিফোনে।
এই হচ্ছে বাফুফে কর্মকর্তাদের হাল ! তাই অন্যদের দ্বারস্থ হতে হয় বাংলাদেশের মিডিয়াকে। শ্রীলঙ্কান পত্রিকা ডেইলি নিউজ জানিয়েছে, বি গ্র"পের খেলা মানে বাংলাদেশের খেলা হবে কলম্বোতে। আর এ গ্র"পের খেলা হবে মালদ্বীপে। ৩ জুন উদ্বোধনী দিনে মালেতে মুখোমুখি হবে ভরত-নেপাল ও মালদ্বীপ-পাকিস্তান। কলম্বোতে বাংলাদেশ ৪ জুন ভুটান, ৬ জুন আফগানিস্তান ও ৮ জুন শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। ১১ জুন দুটো সেমিফাইনাল হবে মালে ও কলম্বোয়। ১৪ জুন কলম্বোয় ফাইনাল দিয়ে শেষ হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৩২ঘ.
bdnews24