ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ড্র দিয়ে আইএফএ শিল্ড শুরু করে ঢাকা মোহামেডান শনিবার মুখোমুখি হবে গ্র"পের সবচেয়ে শক্তিশালী দল চার্চিল ব্রাদার্সের।
১১৩-তম আইএফএ শিল্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহানবাগানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চার্চিল ব্রাদার্স। আর ঢাকা মোহামেডান প্রথম ম্যাচে শুক্রবার কলকাতা মোহামেডানের সঙ্গে গোলশুন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছে। কিন্তু অতিথি ফুটবলারদের দলে নিয়েও খুব ভাল খেলতে পারেনি ঢাকার সাদা-কালোরা। গোলের হাত থেকে কয়েকবার তাদের বাচিঁয়েছেন মুক্তিযোদ্ধা থেকে ধারে আনা গোলরক্ষক আমিনুল হক। তবে ঢাকা মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার পলের শট কলকাতা মোহামেডানের ক্রসবারে না লাগলে সব হিসাব-নিকাশ পাল্টেও যেতে পারতো।
কলকাতা মোহামেডানের তুলনায় আই লিগ রানার-আপ চার্চিল ব্রাদার্স অনেক কঠিন প্রতিপক্ষ। শনিবার হাওরা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় হবে ম্যাচ। তাতে হারলে ঢাকা মোহামেডানের সেমিফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৬ ঘ.
bdnews24