ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাফ ফুটবলে বেশ সহজ গ্র"পেই পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মালদ্বীপে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র শেষে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু এ খবর দিয়েছেন।
টুর্নামেন্টের "বি" গ্র"পে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভুটান। আর "এ" গ্র"পে ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। তুলনা করলে বাংলাদেশের গ্র"প অনেক সহজ হয়েছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ফুটবলের তিন পরাশক্তি ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের গ্র"পটা হয়ে গেছে ভীষণ কঠিন।
তবে এখনো সাফ ফুটবলের সূচী নির্ধারিত হয়নি। বাফুফের ধারনা অনুযায়ী আগামী মে-জুন মাসে হবে টুর্নামেন্ট। ভেন্যু যৌথভাবে মালদ্বীপ ও কলম্বো, দুই গ্র"পের খেলা হবে দুই জায়গায়। বাংলাদেশের গ্র"প পর্যায়ের খেলা শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনাই বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৭৪৮ঘ.
bdnews24