ঢাকা, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইএফএ শিল্ডে কোলকাতা মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেছে ঢাকা মোহামেডান। বৃহস্পতিবার কোলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন এবং আবাহনী লিমিটেডের খেলোয়াড় নিয়ে শক্ত দল গড়া ঢাকা মোহামেডান শনিবার তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে চার্চিল ব্রাদার্সের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ২১৪১ ঘ.
bdnews24