২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে বার্সেলোনা ও ইন্টার মিলানের ড্র

দুটো গোলেরই জন্ম একেবারে শেষ মুহূর্তে। আর এই গোল দুটোই নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলানকে। বুধবার স্প্যানিস কিংস কাপের সেমিফাইনালের প্রথম লেগে জাভির ইনজুরি সময়ের করা গোলে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

মাদ্রিদ/মিলান, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুটো গোলেরই জন্ম একেবারে শেষ মুহূর্তে। আর এই গোল দুটোই নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলানকে। বুধবার স্প্যানিস কিংস কাপের সেমিফাইনালের প্রথম লেগে জাভির ইনজুরি সময়ের করা গোলে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ৭০ মিনিটে খেলার ধারার বিপরীতে ভ্যালেন্সিয়া এগিয়ে গিয়েছিল ডেভিড ভিলার গোলে। ২০ মার্চ ভ্যালেন্সিয়ার মাঠে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ফিরতি লেগ। ইতালিয়ান সিরি 'এ'তে ইন্টার মিলান-রোমার মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ফলও একই। বার্সেলোনার মতোই নিজের মাঠে খেলতে নামা ইন্টারকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন অধিনায়ক হাভিয়ের জানেত্তি। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে এই আর্জেন্টাইন ডিফেন্ডারের লক্ষ্যভেদেই রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করতে পেরেছে ইন্টার। প্রথমার্ধে রোমাকে এগিয়ে দিয়েছিলেন ফ্রানসেস্কো টট্টি। ড্র করায় রোমার সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান ধরে রাখতে পেরেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২৫টি করে ম্যাচ খেলা ইন্টার ও রোমার সংগ্রহ যথাক্রমে ৬১ ও ৫২ পয়েন্ট। মঙ্গলবার তোরিনোর সঙ্গে গোলশূন্য ড্র করা জুভেন্টাস ৪৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৪ঘ.