ঢাকা, ২৬ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ১১৩তম ইএসপিএন আইএফএ শিল্ড ফুটবলে অংশ নিতে মঙ্গলবার কলকাতা রওনা হচ্ছে মোহামেডান। তবে কত সদস্যের দল যাচ্ছে তা সোমবার রাত পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তারা।
মঙ্গলবার বিকেলে কলকাতা রওনা হলেও এখনো নাকি কয়েকজন খেলোয়াড়ের ভিসা হয়নি। মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক জানিয়েছেন, "এখনো কয়েকজনের ভিসা হয়নি, তাই টিমের সদস্য সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
তবে প্রতীতি ফার্মা বিজয় দিবসের দলের চেয়ে শক্তিশালী দল নিয়েই মোহামেডান যাচ্ছে আইএফএ শিল্ড খেলতে। "আমাদের পুরনো দলে তো ইনজুরি সমস্যা প্রকট, তাই বেশিরভাগ খেলোয়াড়কে পাইনি। সেজন্যই হাসান আল মামুন, আমিনুল হক, আরমান আজিজ, জুয়েল রানা, ফয়সাল মাহমুদসহ অরো কয়েকজনকে আমরা দলে নিয়েছি। দল ভালই হয়েছে"-- বলেছেন মোহামেডানের কোচ। তবে একসঙ্গে প্র্যাকটিসের অভাবটা ভোগাতে পারে তাদের। আগামী ২৮ ফেব্র"য়ারি মোহামেডান তাদের প্রথম ম্যাচ খেলবে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। মোহামেডানের গ্র"পের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে মোহনবাগান ও প্রদ্যোৎ দত্ত মোমোরিয়াল ট্রফির চ্যাম্পিয়ন দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.
bdnews24