২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আধিপত্য দিয়েই শেষ হলো সাঁতার-শ্যুটিং

শুরুর আধিপত্য একেবারে শেষদিন পর্যন্ত ধরে রেখেছেন বাংলাদেশের সাঁতারু ও শ্যুটাররা। সোমবার সাঁতারের শেষ দিনেও ১১ টি ইভেন্টের ৫টিতে সোনা জিতে তারা বাংলাদেশকে বসিয়ে রেখেছে পদক তালিকার শীর্ষে। সব মিলিয়ে ১৮টি সোনা, ১৫টি রূপা ও ১০টি ব্রোঞ্জ জিতে পেছনে ঠেলে দিয়েছে পশ্চিমবঙ্গকে। অতিথিদের সংগ্রহ ১৪টি সোনা, ১৭টি রূপা ও ১৮টি ব্রোঞ্জ। আর শ্যুটিংয়ে শেষদিনে চারটি সোনার ভাগাভাগিতে সমতা থাকলেও বাংলাদেশ মোট ১১টি সোনা, ৭টি রূপা ও ৯টি ব্রোঞ্জ জিতে শীর্ষে। পশ্চিমবঙ্গ জিতেছে ৫টি সোনা, ৪টি রূপা ও ৩টি ব্রোঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শুরুর আধিপত্য একেবারে শেষদিন পর্যন্ত ধরে রেখেছেন বাংলাদেশের সাঁতারু ও শ্যুটাররা। সোমবার সাঁতারের শেষ দিনেও ১১ টি ইভেন্টের ৫টিতে সোনা জিতে তারা বাংলাদেশকে বসিয়ে রেখেছে পদক তালিকার শীর্ষে। সব মিলিয়ে ১৮টি সোনা, ১৫টি রূপা ও ১০টি ব্রোঞ্জ জিতে পেছনে ঠেলে দিয়েছে পশ্চিমবঙ্গকে। অতিথিদের সংগ্রহ ১৪টি সোনা, ১৭টি রূপা ও ১৮টি ব্রোঞ্জ। আর শ্যুটিংয়ে শেষদিনে চারটি সোনার ভাগাভাগিতে সমতা থাকলেও বাংলাদেশ মোট ১১টি সোনা, ৭টি রূপা ও ৯টি ব্রোঞ্জ জিতে শীর্ষে। পশ্চিমবঙ্গ জিতেছে ৫টি সোনা, ৪টি রূপা ও ৩টি ব্রোঞ্জ। মোনালিসা মন্ডল না থাকলে অবশ্য সুইমিং পুলে অতিথিদের খুঁজে পাওয়া দায় হয়ে যেতো। তাদের ১৪টি সোনার মধ্যে অর্ধেকেরও বেশি অবদান জলকন্যার। ৭টি ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি আছে দুটো দলগত সোনাও। শুধুমাত্র একটি ইভেন্টে ব্যর্থ হয়েছেন মোনালিসা। সেটি ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক, তাতে সোনাজয়ী বাংলাদেশের ডলি আক্তারের (৩৬.০২ সে.) কাছে হেরে গিয়ে ব্রোঞ্জ জিতেছেন গেমসের এই সেরা সাঁতারু। সোমবার শেষদিনে পশ্চিমবঙ্গের এই তরুণী ৫০ মিটার ব্রেষ্ট স্ট্রোক (৩১.১৩ সে.) ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (২মি. ৩৯.৪৪ সে.) সোনা জিতেছেন। এছাড়া তার কৃতিত্বে ৪ গুনিতক ১০০ মিটার মিডলে রিলের সোনাও জিতেছে পশ্চিমবঙ্গ। সাফল্যের দিক থেকে মোনালিসার সঙ্গে তুলনীয় হতে পারে বাংলাদেশের রুবেল রানার পারফরম্যান্স। শেষদিনের দুটো সোনাসহ তিনি মোট ৫টি সোনা জিতেছেন এই গেমসে। সোমবার বাংলাদেশের এই সাঁতারু ২০০ মিটার ব্যাক স্ট্রোকে (২মি. ১৭.২৯ সে.) সোনা জিতেছেন। এবং ৪ গুনিতক ১০০ মিটার মিডলে রিলেতে কামাল হোসেন, জুয়েল আহমেদ ও নজরুল আহমেদকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশকে সাঁতারের শেষ সোনা উপহার দিয়েছেন। এছাড়া কামাল হোসেন ৫০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে (৩১.২৪ সেকেন্ড), জুয়েল আহমেদ ৫০ মিটার বাটার ফ্লাইয়ে (২৬.৪৪ সেকেন্ড) ও নাজমুল হক ২০০ মিটার ফ্রি স্টাইলে (২মি. ৫.৪৬ সে.) সোনা জিতে বাংলাদেশকে শেষপর্যন্ত এগিয়ে রেখেছেন। শ্যুটিংয়ে সোমবার মেয়েদের ৫০ মিটার রাইফেলে ৫৬০ স্কোর করে সোনা জিতেছেন বাংলাদেশের সাবরিনা সুলতানা। এই ইভেন্টের দলীয় সোনাও জিতেছেন স্বাগতিকরা, স্কোর ১৬৪৯। তবে ৫০ মিটার রাইফেলে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ছেলেরা। পশ্চিমবঙ্গের জয়দীপ ব্যানার্জী ১১২৩ স্কোর করে সোনা জিতেছেন এবং এই ইভেন্টের দলীয় সোনাও পশ্চিমবঙ্গ জিতেছে ৩৩৫৪ স্কোর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.