২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের প্রথম দিনে উজ্জ্বল বাংলাদেশ

ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের প্রথমদিনে বাংলাদেশী অ্যাথলেটদের জয়জয়কার। অ্যাথলেটিকস, সাঁতার ও শ্যুটিংয়ে তাদের আধিপত্যের কাছে হার মেনেছেন পশ্চিমবঙ্গের অ্যাথলেটরা। অন্যান্য দলগত খেলায়ও ঔজ্জ্বল্য ছড়িয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের প্রথমদিনে বাংলাদেশী অ্যাথলেটদের জয়জয়কার। অ্যাথলেটিকস, সাঁতার ও শ্যুটিংয়ে তাদের আধিপত্যের কাছে হার মেনেছেন পশ্চিমবঙ্গের অ্যাথলেটরা। অন্যান্য দলগত খেলায়ও ঔজ্জ্বল্য ছড়িয়েছে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ প্রথম দিনে ১৭ টি সোনা, ১৩ টি রূপা ও ৮ ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে আছে। আর পশ্চিমবঙ্গ ১০ টি সোনা, ১৪ টি রূপা ও ১১ টি ব্রোঞ্জ জিতেছে। বাংলাদেশের সর্বোচ্চ ৭ টি সোনা এসেছে সাঁতার থেকে। রুবেল রানা একাই জিতেছেন দুটো, ৫০ মিটার ব্যাক স্ট্রোক ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। দুটোতেই নিজের পুরনো বাংলা গেমস রেকর্ড ভেঙ্গে গড়েছেন নতুন রেকর্ড। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৮.৪৪ সেকেন্ডে (আগের রেকর্ড ২৯.৪০ সেকেন্ড) এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ১.৮৪ সেকেন্ডে (আগের রেকর্ড ৫ মিনিট ৮.৯০ সেকেন্ড) সাঁতার শেষ করে সোনা জিতেছেন রুবেল। এছাড়া পুরুষদের ১০০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশের জুয়েল আহমেদ সোনা জিতেছেন ৫৬.২৫ সেকেন্ডে। ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে বাংলাদেশের কামাল হোসেন সোনা জিতেছেন ১ মিনিট ৯.৫৩ সেকেন্ডে। ২০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে নিয়ামুল হক সোনা জিতেছেন ২ মিনিট ১৭.১৪ সেকেন্ড সময় নিয়ে। তবে হতাশ করেছেন বাংলাদেশের মহিলা সাঁতারুরা। শুধুমাত্র ডলি আক্তার সোনা জিতেছেন ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে ১ মিনিট ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে। মহিলা বিভাগে পশ্চিবঙ্গের মোনালিসা মন্ডল ঔজ্জ্বল্য ছড়িয়েছেন ১০০ মিটার ফ্রি স্টাইল (১ মিনিট ৫.১৪ সেকেন্ডে) ও ৫০ মিটার ব্যাক স্ট্রোকে (৩৪.৬১ সেকেন্ডে) সোনা জিতে। এছাড়া ২০০ মিটার বাটার ফ্লাইয়ে পশ্চিবঙ্গের পুজা রায় চৌধুরী সোনা জিতেছেন ২ মিনিট ৫১.০২ সেকেন্ড সময় নিয়ে। ৪ গুনিতক ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে পুরুষ বিভাগে বাংলাদেশ এবং মহিলা বিভাগে পশ্চিবঙ্গ সোনা জিতেছে। অ্যাথলেটিকসেও বাংলাদেশ উজ্জ্বল প্রথম দিনে। ৮ টি ইভেন্টের ৫ টিতেই সোনা জিতেছে তারা। অবশ্য তাতে অবদান বেশি বাংলাদেশের মেয়েদেরই। ২০০ মিটারে ২৪.৩০ সেকেন্ডে সোনা জিতেছেন নাজমুন নাহার বিউটি। ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন খুরশীদা খাতুন ৫৮ সেকেন্ড সময় নিয়ে। আর ১০০ মিটার হার্ডলসে ১৪.৮০ সেকেন্ডে সোনা জিতেছেন জেসমিন আক্তার। পক্ষান্তরে পুরুষ বিভাগে কেবল আফজাল হেসেন একটি সোনা উপহার দিয়েছেন ৪৮.৯০ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করে। ১০০ মিটার