২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের উত্তেজনা

হঠাৎ করেই বেশ সমস্যায় রিয়াল মাদ্রিদ। একে তো গত শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় রিয়াল বেটিসের কাছে ১-২ গোলের পরাজয়! তার ওপরে রক্ষণভাগের বেশ কয়েকজন একসঙ্গে ইনজুরিতে পড়ায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা এ মুহূর্তে বেশ বেকায়দায়। প্রায় আড়াই মাস বিরতির পর মঙ্গলবার রাত থেকে শুরু হতে যাওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম দিনেই রোমার মুখোমুখি হওয়ার সময় তাই যথেষ্ট অস্বস্তিতে রিয়াল। টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের কোচ বার্নড শুস্টার অবশ্য জানিয়ে দিয়েছেন ঝুঁকি নিয়ে হলেও রোমের অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল হাইঞ্জকে তিনি খেলাতে আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

লন্ডন, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হঠাৎ করেই বেশ সমস্যায় রিয়াল মাদ্রিদ। একে তো গত শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় রিয়াল বেটিসের কাছে ১-২ গোলের পরাজয়! তার ওপরে রক্ষণভাগের বেশ কয়েকজন একসঙ্গে ইনজুরিতে পড়ায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা এ মুহূর্তে বেশ বেকায়দায়। প্রায় আড়াই মাস বিরতির পর মঙ্গলবার রাত থেকে শুরু হতে যাওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম দিনেই রোমার মুখোমুখি হওয়ার সময় তাই যথেষ্ট অস্বস্তিতে রিয়াল। টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের কোচ বার্নড শুস্টার অবশ্য জানিয়ে দিয়েছেন ঝুঁকি নিয়ে হলেও রোমের অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল হাইঞ্জকে তিনি খেলাতে আগ্রহী। রিয়ালের তুলনায় বার্সেলোনা বরং অনেক বেশি স্বস্তিতে। মৌসুমের শুরু থেকে একের পর এক হোঁচট 'লা লিগা'র শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ধূসর করে তুলেছিল 'বার্সা'র। কিন্তু শনিবার রিয়াল জারাগোজার বিপক্ষে সৌভাগ্যপ্রসূত এক পেনাল্টি থেকে জয় পাওয়ায় ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল সেই স্বপ্ন দেখতে শুরু করেছে আবার। সেদিনের জয় ছাড়াও আফ্রিকান নেশন্স কাপ খেলে ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল এ'তোর প্রত্যাবর্তনে বার্সেলোনা এখন দারুণ উজ্জীবিত। বুধবার সেল্টিকের মাঠে তাই অনুপ্রাণিত 'বার্সা' কে দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা। মঙ্গলবার রিয়াল-রোমা ছাড়াও আরো তিনটি ম্যাচ হবে চ্যাম্পিয়ন্স লিগের। ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি হবে ইন্টার মিলানের। প্রতিপক্ষের মাঠে চেলসি খেলবে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে। আর নিজেদের মাঠে জার্মান ক্লাব শালকে লড়বে পোর্তোর সঙ্গে। বুধবারও চারটি ম্যাচ। বার্সেলোনা-সেল্টিকের ম্যাচটা তো আছেই। তবে তার চেয়েও বেশি আকর্ষণীয় হতে পারে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের লড়াই। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড যাবে লিওঁ সফরে। আর ঘরের মাঠে ফেনারবাচের প্রতিপক্ষ সেভিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১০ঘ.