২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গ ফুটবল দলের তালিকা হাতে পেয়েছে বাফুফে

দ্বিতীয় ইন্দো-বাংলা গেমসের পশ্চিমবঙ্গ ফুটবল দলের নাম হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১৮ সদস্যের পুরুষ ও ১৯ সদস্যের মহিলা ফুটবল দলের তালিকা পাঠিয়ে দিয়েছে তারা। প্রত্যেকটি দলের সঙ্গে বাংলাদেশ দলের তিনটি করে ম্যাচ দিয়ে গেমস ফুটবলের সোনা নির্ধারিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দ্বিতীয় ইন্দো-বাংলা গেমসের পশ্চিমবঙ্গ ফুটবল দলের নাম হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১৮ সদস্যের পুরুষ ও ১৯ সদস্যের মহিলা ফুটবল দলের তালিকা পাঠিয়ে দিয়েছে তারা। প্রত্যেকটি দলের সঙ্গে বাংলাদেশ দলের তিনটি করে ম্যাচ দিয়ে গেমস ফুটবলের সোনা নির্ধারিত হবে। ম্যাচগুলো হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, নরসিংদী স্টেডিয়াম ও নারায়ণগঞ্জ স্টেডিয়ামে। এই আয়োজন সুষ্ঠু, সুন্দর করতে বাফুফে সহ সভাপতি অব্দুর রহিমকে সভাপতি করে একটি কমিটি গঠিত হয়েছে। তাতে খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯১০ঘ.