২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলা গেমস ফুটবল শুরু হবে ২৩ ফেব্র"য়ারি

কলকাতায় অনুষ্ঠিত প্র্রথম ইন্দো-বাংলা গেমস ফুটবলে বাংলাদেশের কোনো অর্জন নেই। এবারের আয়োজক ঢাকা হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল স্বাভাবিক কারণেই সোনা জয়ের আশা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কলকাতায় অনুষ্ঠিত প্র্রথম ইন্দো-বাংলা গেমস ফুটবলে বাংলাদেশের কোনো অর্জন নেই। এবারের আয়োজক ঢাকা হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল স্বাভাবিক কারণেই সোনা জয়ের আশা করছে। ২২ ফেব্র"য়ারি থেকে গেমস শুরু হলেও ফুটবল শুরু হচ্ছে ২৩ তারিখ। ২৩ ও ২৫ ফেব্র"য়ারির ম্যাচ দুটো হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মাঝে ২৪ তারিখের ম্যাচটি হবে নরসিংদী স্টেডিয়ামে। "বেস্ট অব থ্রি" দিয়েই ইন্দো-বাংলা বাংলাদেশ গেমস ফুটবলের সোনা নির্ধারিত হবে। দু'মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আবাসিক অনুশীলন করছে বিকেএসপিতে। প্র্যাকটিসে ঘাটতি না থাকলেও যথারীতি প্র্যাকটিস ম্যাচ নিয়ে আক্ষেপ আছে কোচ হাসানুজ্জামান খান বাবলুর। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলেছেন, "প্র্যাকটিস ম্যাচ হবে। দুটো প্র্যাকটিস ম্যাচের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।" পুরুষদের বেলায় বাংলাদেশের সম্ভাবনা থাকলেও মহিলা ফুটবলে সেরকম কোনো আশা নেই। কারণ পশ্চিবঙ্গ মহিলা ফুটবল দল অনেক শক্তিশালী। তাদের সঙ্গে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে আগামী ২৩ ফেব্র"য়ারি নরসিংদী স্টেডিয়ামে, ২৪ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জ স্টেডিয়ামে ও ২৫ ফেব্র"য়ারি সর্বশেষ ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.