২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগ শুরু হবে ১৫ এপ্রিল, দলবদল আগের সূচী অনুযায়ীই

দলবদলের আগের সূচীতেই অটল বি. লিগ কমিটি। সে অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হবে বি. লিগের দলবদল। আর দ্বিতীয় বি. লিগ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ১৫ এপ্রিল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দলবদলের আগের সূচীতেই অটল বি. লিগ কমিটি। সে অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হবে বি. লিগের দলবদল। আর দ্বিতীয় বি. লিগ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ১৫ এপ্রিল । রোববার রাতে বি. লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বি. লিগ ম্যানেজার আবু নাঈম সোহাগ জানিয়েছেন, "ক্লাবগুলো ৭দিন সময় চেয়েছিল দলবদলের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য। এর মধ্যে তারা কেউ দলবদলের সূচীর বিরোধিতা করেনি, তাই আমরা ধরে নিচ্ছি তারা তৈরি। ফরাশগঞ্জ কিছু সমস্যার কথা বললেও ইতিমধ্যে ওসবের সমাধান হয়ে গেছে।" গত ২৯ জানুয়ারি লিগ কমিটির সভায় ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দলবদলের সূচী চূড়ান্ত করা হয়েছিল। এ নিয়ে ক্লাবগুলোকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তাদের মতামত জানানোর জন্য। তাদের কাছ থেকে নেতিবাচক কোনো মতামত না পেয়ে আগের সূচী বহাল রেখেছে কমিটি। সভায় নতুন সিদ্ধান্ত হলো, ১৫ এপ্রিল থেকে বি. লিগ শুরু হবে। সভায় নোয়াখালীর সানরাইজ ক্রীড়াচক্রের বি. লিগে খেলার আগ্রহ নিয়ে আলাপ হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। এছাড়া দ্বিতীয় বি. লিগের খেলা প্রতিদিন হবে নাকি প্রথম বি. লিগের মতো হবে, এ নিয়ে আলোচনা হয়েছে সভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.