২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার 'ডার্বি'তে আবারো ম্যানইউ'র হার

চিরাচরিত লাল জার্সিতে স্পন্সর ভোডাফোনের লোগো নেই। জার্সির পেছনে নেই খেলোয়াড়দের নাম। বরং প্রত্যেকের হাতে ছিল কালো আর্মব্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সির এই অদ্ভূত চেহারার কারণ ৫০ বছর আগের ম্যাট বাসবির দলের মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ১৯৫৮র ৬ ফেব্র"য়ারি মিউনিখের অদূরে বিমান দুর্ঘটনায় মৃত ৮ জন খেলোয়াড়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সময়ের চেহারার জার্সি পরে খেলতে নামা ম্যানইউ আবারো দুর্ঘটনার শিকার! রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার সিটির কাছে ১-২ গোলে হেরে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ম্যানচেস্টার, ১০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিরাচরিত লাল জার্সিতে স্পন্সর ভোডাফোনের লোগো নেই। জার্সির পেছনে নেই খেলোয়াড়দের নাম। বরং প্রত্যেকের হাতে ছিল কালো আর্মব্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সির এই অদ্ভূত চেহারার কারণ ৫০ বছর আগের ম্যাট বাসবির দলের মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ১৯৫৮র ৬ ফেব্র"য়ারি মিউনিখের অদূরে বিমান দুর্ঘটনায় মৃত ৮ জন খেলোয়াড়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সময়ের চেহারার জার্সি পরে খেলতে নামা ম্যানইউ আবারো দুর্ঘটনার শিকার! রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার সিটির কাছে ১-২ গোলে হেরে গেছে তারা। এক মিনিট নীরবতা দিয়ে শুরু হওয়া ম্যাচটিতে ২৫ মিনিটের সময় গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়েছেন ভাসেল। বিরতির ঠিক আগে অভিষিক্ত বেনজানির লক্ষ্যভেদ ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বরং ইনজুরি সময়ে ক্যারিকের গোল 'রেড ডেভিল'দের হতাশাই বাড়িয়েছে শুধু। এ মৌসুমের দুটো ম্যানচেস্টার 'ডার্বি'তেই হেরে যাওয়া ম্যানইউ ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইলো। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। সোমবার ব্ল্যাকবার্ন রোভার্সকে হারাতে পারলে ৫ পয়েন্টে এগিয়ে যাবে 'গানার'রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০০ঘ.