২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিসর-ক্যামেরুন ফাইনাল, স্বাগতিক ঘানা আর দ্রগবার আইভরি কোস্টের বিদায়

টুর্নামেন্টে অংশ নেয়া ১৬ দলের ১৬ কোচের ১১ জনই ইওরোপের। ফলে প্রত্যেক ম্যাচে গতির ওপর তেড়েফুঁড়ে খেলার একটা প্রবণতা প্রায় সব দলের মাঝেই। ব্যতিক্রম কারা? এ নিয়ে সামান্য দ্বিধা-দ্বন্দ্ব হয়তো ছিল সেমিফাইনালের আগে। কিন্তু মিসর-আইভরি কোস্ট ম্যাচ শেষে দণি আমেরিকার ছোট পাসের শৈল্পিক ফুটবল দেখা হয়ে গেছে সবার। প্রদর্শক বর্তমান চ্যাম্পিয়ন মিসর। কাগজে-কলমে ফেবারিট দিদিয়ের দ্রগবার আইভরি কোস্টকে ৪-১ গোলে উড়িয়ে তারা এখন ফাইনালে। টানা দ্বিতীয় শিরোপার আশা করতেই পারে তারা, কেননা ফাইনালে তারা পাচ্ছে প্রথম পর্বে তাদের কাছে ৪-২ গোলে হারা ক্যামেরুনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 06:24 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঘানা, ৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)