২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগই এগিয়ে, কিন্তু বাড্ডা তো আবাহনীকেও হারায়!

অনেক নাটকের পর সেমিফাইনালে বাড্ডা জাগরনীকে পেয়েছে আরামবাগ। এবং এই লড়াইয়ে নামছে তারা নিজেদের ফেবারিট ঘোষণা দিয়েই। মজার ব্যাপার হচ্ছে, পাল্টা হুংকার না দিয়ে বাড্ডাও তা মেনে নিচ্ছে নীরবে। তবে গোপন রেখেছে নিজস্ব কৌশলের কথা। বিজয় দিবস ক্লাব কাপের প্রথম সেমিফাইনালে ফেভারিটদের সঙ্গে কুশলী বাড্ডা জাগরনীর লড়াই শুরু হবে বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেক নাটকের পর সেমিফাইনালে বাড্ডা জাগরনীকে পেয়েছে আরামবাগ। এবং এই লড়াইয়ে নামছে তারা নিজেদের ফেবারিট ঘোষণা দিয়েই। মজার ব্যাপার হচ্ছে, পাল্টা হুংকার না দিয়ে বাড্ডাও তা মেনে নিচ্ছে নীরবে। তবে গোপন রেখেছে নিজস্ব কৌশলের কথা। বিজয় দিবস ক্লাব কাপের প্রথম সেমিফাইনালে ফেভারিটদের সঙ্গে কুশলী বাড্ডা জাগরনীর লড়াই শুরু হবে বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেমিফাইনালে এই বাড্ডার মুখোমুখি হওয়ার জন্য আরামবাগ শেষ গ্র"প ম্যাচে কত কী করেছে! আত্মঘাতী গোল খেয়েছে, দর্শকদের দুয়োধ্বনি উপেক্ষা করে ন্যাক্কারজনক ফুটবল খেলে মোহামেডানের কাছে হেরেছে ! শুধু এই বাড্ডা জাগরনীর জন্য। কারণ বাড্ডা না হলে যেন তাদের ফাইনাল-স্বপ্ন উজ্জ্বল হয় না। আরামবাগের কোচ কাজী জলির ব্যাখ্যা হচ্ছে, "ওদের তুলনায় আমাদের দল শক্তিশালী। তাছাড়া আমাদের ডিফেন্স-লাইনকে টুর্নামেন্টের সেরা বলবো আমি।" কিন্তু এই দাবি খুব জোরালোভাবে প্রতিষ্ঠিত করা যায় না। তারা গ্র"পে একটা ম্যাচেই হেরেছে মোহামেডানের কাছে। নাটকীয় ও বিতর্কিত বলে সেই ম্যাচটি বাদ দিলে বাকি দুটো ম্যাচে ইয়ংমেন্স ও ভিক্টোরিয়ার বিপক্ষে হারেনি তারা। কিন্তু ওই দুদলকে দিয়ে কী ডিফেন্সের চূড়ান্ত পরীক্ষা করা যায়! এটাও তো মাথায় রাখতে হবে বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়েছে বাড্ডা জাগরনীই। মিলনের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে তাদের ফারোয়ার্ড-লাইনে। অবশ্য অভিজ্ঞতার কথা ধরলে আরামবাগই সমৃদ্ধ। তারা পেশাদার লিগের দল, সেই হিসেবে তাদের খেলোয়াড়রা বড় ক্ষেত্রে বেশি অভিজ্ঞ। বাড্ডা জাগরনীর অধিনায়ক জুলফিকার মাহমুদ মিন্টুও সেটা মেনে নিয়ে সমীহ দেখাচ্ছেন আরামবাগের প্রতি, "আরামবাগ কাগজে-কলমে আমাদের চেয়ে ভাল দল। তবে ইনজুরি সমস্যা আমাদের ভোগাচ্ছে, একটানা ম্যাচ খেলার কারণে দলের অনেকের এক-আধটু ইনজুরি আছে।" তাদের একসঙ্গে খেলতে হচ্ছে সিনিয়র ডিভিশন ও বি. লিগের ম্যাচ, যেটা দলের ইনজুরি সমস্যা বাড়িয়ে দিয়েছে। অধিনায়ক মিন্টুও ইনজুরিতে ভুগছেন, শেষপর্যন্ত মাঠে নামতে পারবেন কিনা বলা মুশকিল। এরপরও বেশ আত্মবিশ্বাস নিয়ে মিন্টু বলেছেন, "আরামবাগ শক্তিশালী হতে পারে, তবে আমরাও নির্দিষ্ট একটা ছক এবং কৌশলে খেলবো।" সেই ছকটা হচ্ছে ৪-৫-১, যা বদলে যাবে খেলার দাবি অনুযায়ী। এসব বাদ দিয়ে সোজা-সাপ্টা করে দেখুন। বি. লিগ চ্যাম্পিয়নদের হারানো বাড্ডা জাগরনীর প্রতিপক্ষ আরামবাগের কিন্তু কোনো বড় জয় নেই। সুতরাং দারুন এক ম্যাচের প্রতিশ্র"তি দিচ্ছে প্রথম সেমিফাইনাল। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.