ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কালেমা খচিত ফুটবল বাজারে বিক্রি না করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল আমদানীকারক ও ক্রীড়া সামগ্রী ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে।
কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত "কালেমা খচিত ফুটবল বাজারে বিক্রি হচ্ছে" শীর্ষক খবরে মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ধরনের ফুটবল বাজারজাত করায় ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত লেগেছে। মন্ত্রণালয়ের চোখে এটা "গর্হিত ও নিন্দনীয় কাজ।" ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এরকম ফুটবল আমদানী ও বাজারজাত না করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের প্রতি।
বিভিন্ন ইসলামী সংগঠনও এরকম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা ৪৮ ঘন্টার মধ্যে এ ব্যাপারে সুনির্দিষ্ট পদপে গ্রহন করার দাবি জানিয়েছে সরকারের কাছে।
সরকারও বিষয়টি খতিয়ে দেখার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব (ক্রীড়া) মাহফুজুর রহমান সরকারকে আহ্বায়ক করে দু সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্য হলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হাইয়ুল কাইয়ুম। কীভাবে এ ধরনের ফুটবল বাজারে এলো তা এবং আমদানীকারকদের চিহ্নিত করবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩০ঘ.
bdnews24