২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল ছাড়া মোহামেডানের বিপক্ষে সবই করেছে ভিক্টোরিয়া

মোহামেডানের দম্ভচূর্ণ করে ভিক্টোরিয়া গাইল তারুণ্যের জয়গান। এই ক্লাব কাপ টুর্নামেন্টে আগেই হোচঁট খেয়েছে আবাহনী ও মুক্তিযোদ্ধা। বড় ত্রয়ীর মধ্যে বাকি ছিল শুধু আয়োজক মোহামেডান। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদের নাকের পানি, চোখের পানি এক করে দিয়েছিল ভিক্টোরিয়া, কিন্তু ভাগ্যে নেই বলেই সম্ভবত মহামূল্য গোলটি আর তাদের পাওয়া হয়নি। মোহামেডানের সঙ্গে এত ভাল খেলেও গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 05:47 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মোহামেডানের দম্ভচূর্ণ করে ভিক্টোরিয়া গাইল তারুণ্যের জয়গান। এই ক্লাব কাপ টুর্নামেন্টে আগেই হোচঁট খেয়েছে আবাহনী ও মুক্তিযোদ্ধা। বড় ত্রয়ীর মধ্যে বাকি ছিল শুধু আয়োজক মোহামেডান। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদের নাকের পানি, চোখের পানি এক করে দিয়েছিল ভিক্টোরিয়া, কিন্তু ভাগ্যে নেই বলেই সম্ভবত মহামূল্য গোলটি আর তাদের পাওয়া হয়নি। মোহামেডানের সঙ্গে এত ভাল খেলেও গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। জিতলে মোহামেডানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতো। ড্র করায় দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুই ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়াকেও বাতিলের খাতায় ফেলা যাচ্ছে না এখনই। তবে রোববার অন্য ম্যাচে আরামবাগের কাছে ১-০ গোলে হেরে বাতিলের তালিকায় পড়ে গেছে দু ম্যাচে পয়েন্টশূন্য ইয়ংমেন্স ফকিরেরপুল। সুবাদে আরামবাগ দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জাগিয়ে রেখেছে। এই হচ্ছে 'ক' গ্র"পের হিসাব-নিকাশ। যার অর্থ পরাশক্তি মোহামেডানও এখনো অনিশ্চয়তার মধ্যে আছে। আসলে তাদের টেনশনে ফেলে দিয়েছে ভিক্টোরিয়ার এক ঝাঁক তরুন ফুটবলার। যারা কোচ আবু ইউসুফের শিষ্যত্বে অনুপ্রাণিত হয়ে মোহামেডানের মতো দলকে চ্যালেঞ্জ জানিয়েছে। শিক্ষা দিয়েছে সাদাকালোর কোচ শফিকুল ইসলাম মানিককেও। শিক্ষাটা হচ্ছে, শুধু নামী-দামি ফুটবলার ও ঐতিহ্যবাহী জার্সি দিয়ে ম্যাচ জেতা যায় না। দলে সমন্বয় না থাকলে ন্যূনতম লড়াইও করা যায় না। অনেকের মতে, সেটাও করতে পারেনি মোহামেডান। দৌড়,দক্ষতা, কৌশল--- প্রতিটি ক্ষেত্রে তারা হেরেছে ভিক্টোরিয়ার কাছে। এই তরুণরা পুরো ম্যাচ এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যা দেখে মোহামোডান সমর্থকরাও লজ্জা পেয়েছেন। পুরো মাঠ দাপিয়ে খেলে তারা পারেননি শুধু মোহামেডানের গোলমুখে গিয়ে। অনভিজ্ঞাতাই বুঝি কাল হয়েছে। নইলে ৭৬ মিনিটে মিঠুন অমন দারুন সুযোগ নষ্ট করেন কী করে ! মাঝমাঠ থেকে বলটা ধরে বর্ষীয়ান ডিফেন্ডার জুয়েলকে পেছনে ফেলে তিনি ঠিকই তীব্র গতিতে মোহামেডানের ডিফেন্সে ঢুকে পড়েছেন। কিন্তু গোলে শট নেওয়ার আগের মুহুর্তে এই স্ট্রাইকার নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ভিক্টোরিয়ার এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটি নষ্ট করেছেন। আরো কয়েকবার যখন মিঠুন-রাশেদ-আরাফাতরা সুযোগ করেছেন তখন আবু ইউসুফও হয়তো আফসোস করেছেন একজন অভিজ্ঞ ফিনিশারের জন্য। খেলার ধারার বিপরীতে মোহামেডানও কয়েকটি সুযোগ তৈরি করেছে। তাতে ৪৭ মিনিটে ফয়সাল মাহমুদের তীব্র গতির শটটাই উল্লেখ করার মতো। মাত্র ১০/১২ গজ দূর থেকে নেওয়া শট ভিক্টোরিয়ার গোলরক্ষক গোলাম মোস্তফা অবিশ্বাস্য দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে গ্রিপ তুলে নিয়েছেন। দলের বাকি ১০ জনের মতো গোলপোস্টে তার অসামান্য নৈপুন্যই ভিক্টোরিয়ার চোখে এঁেক দিয়েছে সেমিফাইনালের স্বপ্ন ! দিনের অন্য ম্যাচে আরামবাগ কোনোরকমে ১-০ গোলে জিতেছে ইয়ংমেন্সের বিপক্ষে। ৭ মিনিটে গোলটি করেছেন ইদি বাদাম্বুজে। দুগোলে এগিয়ে যাওয়ার সুযোগও তারা পেয়েছিল, কিন্তু হাতছাড়া হয়ে গেছে রেজাউল করিম লিটনের পেনাল্টি মিসে। ৭৩ মিনিটে ব্রাদার্স থেকে আসা এই অতিথি ফুটবলারের নেওয়া পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়েছেন ইয়ংমেন্সের গোলরক্ষক উত্তম বড়