লন্ডন/মাদ্রিদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমন অনেকবার বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু শনিবার আর পারেনি। আলমেরিয়ার কাছে ০-২ গোলে হেরে গেছে স্প্যানিশ লিগের শীর্ষে থাকা রিয়াল। আর তাতে শিরোপা লড়াইয়ে উত্তেজনা ফিরে আসার সম্ভাবনা দেখছেন অনেকেই। এই রাউন্ডের আগ পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ৯, রোববার বার্সা তাদের ম্যাচটি জিতলে এই ব্যবধান নেমে আসবে ৬ এ। ইংলিশ লিগে অবশ্য লড়াইটা তার চেয়ে আরও অনেক তীব্র। এই রাউন্ডের আগ পর্যন্ত সমতায় ছিল আর্সেনাল ও ম্যানচেস্টার। শুক্রবার আর্সেনাল তাদের ম্যাচটি জিতলেও শনিবার ম্যানচেস্টার ১-১ গোলে ড্র করে বসেছে টটেনহ্যামের সঙ্গে। আর তাতে এখন আর্সেনাল এককভাবে প্রিমিয়ার লিগের শীর্ষে।
পয়েন্ট তালিকায় অন্যদের চেয়ে অনেক এগিয়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু বহু ম্যাচেই এমন হয়েছে যে প্রতিপক্ষ সারাক্ষণ প্রাধান্য বিস্তার করে খেলেছে এবং শেষপর্যন্ত রিয়াল মাদ্রিদ তাদের কার্যকারিতা দিয়ে পার পেয়ে গেছে। শনিবার সেটা হয়নি। হওয়ার যা সুযোগ ছিল সেটা আবার নষ্ট হয় দ্বিতীয়ার্ধের শুরুতে তাদের সর্বোচ্চ স্কোরার নিস্টলরয় আহত হয়ে মাঠ ছাড়াতে।
শুরু থেকেই দুর্দান
bdnews24