ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে বি. লিগ চ্যাম্পিয়নের মতো খেলেছে আবাহনী। গোল-খরা কেটেছে এমিলিরও। দুয়ে মিলে নীল-আকাশীরা মাথা তুলে দাঁড়াতে দেয়নি ঢাকা ওয়ান্ডারার্সকে। তাদের ৩-১ গোলে হারিয়ে আবাহনী প্রতীতি ফার্মা বিজয় দিবস কাব কাপ টুর্নামেন্টের সেমিফাইনালের সম্ভাবনা জাগিয়ে রেখেছে। দু'ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে বাড্ডা জাগরনীকে ২-১ গোলে হারানো মুক্তিযোদ্ধা ৪ পয়েন্ট নিয়ে "খ" গ্র"পের শীর্ষে আছে। সেমিফাইনাল নিশ্চিত করতে মুক্তিযোদ্ধাকে হারানো ছাড়া তেমন কোনো বিকল্প নেই আবাহনীর।
আবাহনীর সেমিফাইনাল অনিশ্চিত করে রেখেছে বাড্ডা জাগরনী। প্রথম ম্যাচেই আবাহনী হেরে বসে তাদের কাছে। শনিবার ওয়ান্ডারার্স আর সেরকম অঘটন ঘটানোর সুযোগ পায়নি। অতিথিদের সাইডবেঞ্চে বসিয়ে রেখে পুরোপুরি নিজেদের সামর্থ্যরে ওপর ভরসা করে মাঠে নেমে বরতে গেলে নতুনভাবে আত্মপ্রকাশ করে আবাহনী। বি. লিগের শুরুতে তারা মাত্র দুটো ম্যাচ খেলেছিল স্থানীয় খেলোয়াড়দের নিয়ে। তারপর তো আর্জেন্টাইন, আফ্রিকানদের নিয়ে কতো কান্ড হয়েছে। বি. লিগ শেষে বিদেশী-মুক্ত হয় আবাহনী, তবে অতিথি খেলোয়াড় রবিন-সানিরা যোগ দেন ভারতে বরদুলুই ট্রফির সময়। টেলিটক সিরিজেও খেলেছেন তারা। কাব কাপের উদে^াধনী ম্যচেও সেরা একাদশে ছিলেন অতিথিরা। হাঠাৎ তাদের বাদ দিয়ে শনিবার "খাঁটি" আবাহনীই আনন্দের উপল উপহার দেয় সমর্থকদের।
দল হিসেবেই ভালো খেলেছে আবাহনী। তারপরও দলের বাকিদের চেয়ে বোধহয় একটু বেশি প্রশংসা দাবি করতে পারেন মিডফিল্ডার জাহিদ পারভেজ ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। ওয়ান্ডারার্সের গোলমুখ খুলে দেওয়ার পরও টিপু অত প্রশংসা দাবি করতে পারেন না, কারণ. ২৪ মিনিটের যে গোলটিকে তার বলা হচ্ছে তা আসলে তার নয়। টাচ-লাইনের একটু ভেতর থেকে পাঠানো টিপুর ক্রসটি ওয়ান্ডারার্সের এক ডিফেন্ডারের গায়ে লেগে ঢুকে যায় পোস্টে। এই কৃতিত্বটুকু ছাড়া পুরো ম্যাচে তার আর কিছুই বলার মতো নয়।
এ ম্যাচে দুই গোল করে অনেক প্রশ্ন চাপা দিয়েছেন জাহিদ হাসান এমিলি। সেই বি. লিগের পর থেকে আবাহনী ভুগেছে গোলখরায়। কারণ দেশসেরা এই তরুণ স্ট্রাইকার গোলের দেখা পাচ্ছিলেন না। অবশেষে দুগোল করেও অবশ্য হ্যাট্রিকের আফসোসে পুড়ছেন তিনি। প্রথম গোলটি করেছেন ৩৬ মিনিটে জাহিদ পারভেজের ডানদিক থেকে দেওয়া দুর্দান্ত ক্রসে পা ছুঁইয়ে। তুলনায় ৬৭ মিনিটের দ্বিতীয় গোলটি বরং এমিলি
bdnews24