ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হাঠৎ করে ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিজান উদ্দিন আহম্মেদ। শনিবার একান্ত ব্যক্তিগত অসুবিধার কথা বলে তিনি পদত্যাগ করেন।
২০০৩ সালে ব্রাদার্সের সাধারণ সম্পাদক মনোনীত হন মিজান উদ্দিন আহম্মেদ। এরপর ফুটবলে ব্রাদার্স দুবার প্রিমিয়ার লিগ , একবার জাতীয় লিগ শিরোপা এবং ফেডারেশন কাপ শিরোপাসহ ভারতে অনুষ্ঠিত বরদুলুই ট্রফিও জেতে। তার সময়ে এসব সাফল্যের পাশাপাশি ব্রাদার্সের বড় ব্যর্থতা গত মৌসুমে পেশাদার ফুটবলে পঞ্চম হওয়া। অবশ্য তার চেয়ে লজ্জার ব্যাপার ঘটেছে ক্রিকেটে। প্রথম বিভাগে নেমে গেছে গোপীবাগের ঐতিহ্যবাহী কাবটি। তাই সাফল্যের সঙ্গে ব্যর্থতার দায়ও নিয়ে সরে দাঁড়ালেন মিজান উদ্দিন আহম্মেদ।
পদত্যাগের সময় গত চার বছর কাবের কর্মকর্তা, সদস্য ও শুভাকাঙ্খীদের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রাদার্সের ধারাবাহিক সাফল্যও কামনা করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১১০২ ঘ.
bdnews24