২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত সংবর্ধনা পাচ্ছেন স্বাধীন বাংলা দলের সবাই

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সংবর্ধনাকে ঘিরে বিতর্কের অবসান হয়েছে শেষ পর্যন্ত। আগের সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সিদ্ধান্ত নিয়েছে সংবর্ধনা দেওয়া হবে বীরেন দাস বীরুসহ ওই দলের বাদ পড়া সদস্যদেরও। স্বাধীন বাংলা ফুটবল দলের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে গঠিত বাফুফের বিশেষ কমিটির সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সংবর্ধনাকে ঘিরে বিতর্কের অবসান হয়েছে শেষ পর্যন্ত। আগের সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সিদ্ধান্ত নিয়েছে সংবর্ধনা দেওয়া হবে বীরেন দাস বীরুসহ ওই দলের বাদ পড়া সদস্যদেরও। স্বাধীন বাংলা ফুটবল দলের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে গঠিত বাফুফের বিশেষ কমিটির সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারির ওই সংবর্ধনার জন্য বাফুফে প্রথমে ৩১ জনের যে তালিকা তৈরি করেছিল, তাতে স্বাধীন বাংলা দলের হয়ে খেলা তিন ফুটবলার বীরু, আব্দুল খালেক ও মোজাম্মেল হকের নাম ছিল না। বাদ পড়েছিলেন দলের ম্যানেজার তানভীর মাজহারুল ইসলাম তান্না এবং কোচ ননী বসাকও। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় মঙ্গলবারের সভা আহ্বান করা হয়। সভাশেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, গেজেটে প্রকাশিত খেলোয়াড় তালিকায় নাম না থাকলেও প্রচার মাধ্যমের সংবাদ ও বাফুফে প্রকাশিত স্মরণিকাসহ বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে কমিটি নিশ্চিত হয়েছে বীরু, খালেক ও মোজাম্মেল স্বাধীন বাংলা দলের হয়ে খেলেছেন। এই তিন জনের সঙ্গে দলের কোচ ও ম্যানেজারের নামও সংবর্ধনার তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসএইচ/এমএম/২১১৫ঘ.