ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ১১ দিন বিরতির পর আবার শুরু হচ্ছে সিটিসেল বি. লিগ। বৃহস্পতিবার চট্টগ্রামে স্থানীয় আবাহনী ও আরামবাগ এবং খুলনায় স্থানীয় আবাহনী ও ঢাকা মোহামেডানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পেশাদার লিগের প্রথম লেগের শেষ রাউন্ড।
ঈদ-উল আযহা এবং বিজয় দিবসের জন্য বন্ধ ছিল লিগ। তা আবার শুরু হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার শেষ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল-রহমতগঞ্জ ম্যাচ দিয়ে। তারপর একদিন বিরতি দিয়ে ফিরতি লেগের খেলা শুরু হবে ঢাকা আবাহনী-ফরাশগঞ্জের ম্যাচ দিয়ে। ফিরতি লেগের প্রথম রাউন্ডের পর আবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিরতি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩২ঘ.
bdnews24