২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এল-ক্লাসিকো' জিতে আরো এগিয়ে গেল বার্সেলোনা

পেনাল্টি ঠেকিয়েও রিয়ালের হার ঠেকাতে পারেননি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার সেরা দুই দলের লড়াই 'এল ক্লাসিকো'তে রিয়ালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে আরো এগিয়ে গেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 06:39 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

মাদ্রিদ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেনাল্টি ঠেকিয়েও রিয়ালের হার ঠেকাতে পারেননি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার সেরা দুই দলের লড়াই 'এল ক্লাসিকো'তে রিয়ালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে আরো এগিয়ে গেছে বার্সেলোনা। রিয়ালের নতুন কোচ হুয়ানদে র‌্যামোসের লিগ অভিষেককে বিষাদময় করে তুলেছে বার্সেলোনার সেরা দুই তারকা লিওনেল মেসি আর স্যামুয়েল এতো'র গোল। ৬৮ মিনিটে পেনাল্টি পেয়ে মিস করেছিলেন এতো', সেবার ঠেকিয়ে দিলেও ৮৩ মিনিটে এতো'কে আর রুখতে পারেননি রিয়ালের গোলরক্ষক ক্যাসিয়াস। আর সেই গোল হজম করার আগেই থিয়েরি অঁরির পাস থেকে বার্সেলোনার জয় নিশ্চিত করেছেন মেসি। এই জয়ে ১৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৩৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্সিয়ার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে তারা। শনিবারই এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ভ্যালেন্সিয়া, তবে রোববার সেভিয়াকে হারাতে পারলে তাদের টপকে যাবে ভিলারিয়াল। ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ২৬ পয়েন্ট নিয়ে রিয়াল আছে পঞ্চম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১৫১ ঘ.