মাদ্রিদ, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। কিন্তু নতুন কোচ হুয়ান্দে র্যামোসের অধীনে প্রিয় দল কেমন খেলে তা দেখার কৌতূহল ভালো মতোই ছিল রিয়াল সমর্থকদের। সেই কৌতূহল পূর্ণতা পেয়েছে সর্বাঙ্গীন সুন্দরভাবে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের শেষ রাউন্ডে অধিনায়ক রাউলের দুটো এবং আরিয়েন রবেনের এক গোলে ঘরের মাঠে জেনিত সেন্ট পিটার্সবার্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সুবাদে রিয়ালের কোচ হিসাবে শুভসূচনা হয়েছে রিয়ালের।
যদিও 'এইচ' গ্র"পের শীর্ষস্থান দখল করতে পারেনি টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা। সেখানে জুভেন্টাসের অবস্থান। বাটে বোরিসভের সঙ্গে গোলশূন্য ড্র করায় জুভেন্টাসের সংগ্রহও রিয়ালের মতোই ১২ পয়েন্ট। কিন্তু দু দলের মুখোমুখি লড়াইয়ে দু বারই জয় পাওয়ায় গ্র"প চ্যাম্পিয়নের মর্যাদা পেয়েছে ইতালির ঐতিহ্যবাহী দলটি।
'ই' গ্র"পের শীর্ষস্থান পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। কার্লোস তেভেজ ও ওয়েইন রুনির লক্ষ্যভেদে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলে পিছিয়ে পড়েও তারা ২-২ গোলে ড্র করেছে আলবোর্গের সঙ্গে। ৬ ম্যাচ থেকে ম্যানইউ'র সংগ্রহ ১০ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভিলারিয়াল। এই গ্র"পের অন্য ম্যাচে স্প্যানিশ লিগের গতবারের রানার্সআপরা ০-২ গোলে হেরে গেছে সেল্টিকের কাছে।
'এফ' গ্র"প থেকে আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিওঁর মধ্যে জমে ওঠা গ্র"পের শীর্ষস্থান দখলের লড়াইয়ে জয় হয়েছে বায়ার্নের। মিরোস্লাভ ক্লোসার দুটো এবং ফ্র্যাঙ্ক রিবেরির এক গোলের সুবাদে লিওঁকে তাদেরই মাঠে জার্মান 'জায়ান্ট'রা হারিয়ে দিয়েছে ৩-২ গোলে। সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত করেছে বায়ার্ন। ১১ পয়েন্ট পাওয়া লিওঁকে তাই দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
'জি' গ্র"পেও একই অবস্থা। আগেই শেষ ষোলতে উঠে যাওয়া আর্সেনাল ও পোর্তোর মধ্যে গ্র"পের সেরা হওয়ার লড়াইয়ে বিজয়ী দলের নাম পোর্তো। ঘরের মাঠে খর্বশক্তির আর্সেনালকে তারা হারিয়েছে ২-০ গোলে। ব্র"নো অ্যালভেস ও লিসান্দ্রো লোপেজের গোলে জয় পাওয়া পোর্তোর সংগ্রহ ১২ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে 'গানার্স'-এর অবস্থান দ্বিতীয়।
এক নজরে বুধবারের ফল :
গ্র"প 'ই'
ম্যানচেস্টার ইউনাইটেড ২ - আলবোর্গ ২
সেল্টিক ২ - ভিলারিয়াল ০
গ্র"প 'এফ'
স্টুয়া বুখারেস্ট ০ - ফিওরেন্টিনা ১
অলিম্পিক লিওঁ ২ - বায়ার্ন মিউনিখ ৩
গ্র"প 'জি'
পোর্তো ২ - আর্সেনাল ০
ডায়নামো কিয়েভ ১ - ফেনারবাচে ০
গ্র"প 'এইচ'
জুভেন্টাস ০ - বাটে বোরিসভ ০
রিয়াল মাদ্রিদ ৩ - জেনিত সেন্ট পিটার্সবার্গ ০
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০০ঘ.
bdnews24