মাদ্রিদ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছিলেন স্প্যানিশ প্রিমেরা লিগার শিরোপা। কিন্তু চলতি মৌসুমে সেই চ্যাম্পিয়ন দলের যা অবস্থা, তাতে বার্নড সুস্টারের চাকরি যাওয়াটা এক রকম অবধারিতই ছিল। সেটা বাস্তবায়িত হয়েছে মঙ্গলবার, রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর পেদ্রাগ মিয়াতোভিচ জানিয়েছেন সুস্টারের জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুয়ানডে র্যামোসকে।
সেভিয়া আর টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ র্যামোস মঙ্গলবারই মাঠেও নেমে পড়েছেন মাদ্রিদের উপকন্ঠে নিজস্ব অনুশীলন ক্যাম্পে বুধবারের চ্যাম্পিয়নস লিগ লড়াইয়ের জন্য রিয়ালের প্রস্তুতি চলেছে তারই অধীনে।
মিয়াতোভিচ জানিয়েছেন, দলের সা
bdnews24