২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী

আগের ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে একটা ধাক্কা খেয়েছিল আবাহনী। তবে পরের ম্যাচেই এবারের বি. লিগের চমক জাগানো দল শেখ রাসেলকে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে তারা, সেই সঙ্গে সংহত করেছে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান। শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনী জিতেছে ৩-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে একটা ধাক্কা খেয়েছিল আবাহনী। তবে পরের ম্যাচেই এবারের বি. লিগের চমক জাগানো দল শেখ রাসেলকে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে তারা, সেই সঙ্গে সংহত করেছে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান। শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনী জিতেছে ৩-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ১২ মিনিটের এক ঝড়েই নির্ধারিত হয়ে গেছে ম্যাচের ভাগ্য। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে এগিয়ে নিয়েছেন এমেকা, ৯ মিনিট পর এই নাইজেরিয়ানই ব্যবধান দ্বিগুণ করেছেন আর ৬১ মিনিটে দলের পক্ষে শেষ গোলটি করেছেন জাহিদ হোসেন এমিলি। এই জয়ের পর ১০ ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ২২। ১৭ পয়েন্ট নিয়ে এখনো দ্বিতীয় স্থানেই আছে শেখ রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০৩৫ ঘ.