২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোডিমাসের হ্যাটট্রিকে আরামবাগের বড় জয়

কেনিয়ান স্ট্রাইকার নিকোডিমাসের হ্যাটট্রিকে বি. লিগে বড় জয় পেয়েছে আরামবাগ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেনিয়ান স্ট্রাইকার নিকোডিমাসের হ্যাটট্রিকে বি. লিগে বড় জয় পেয়েছে আরামবাগ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। ১০ মিনিটে নিকোডিমাসের মাধ্যমে আরামবাগের গোলোৎসবের সূচনা। ৪৩ মিনিটে দ্বিতীয় ও বিরতির ঠিক আগে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নিকোডিমাস। এবারের বি. লিগে এটা দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটা ছিল শেখ রাসেল ক্রীড়াচক্রের আলফাজ আহমেদের এবং সেটাও খুলনা আবাহনীর বিপক্ষেই। দ্বিতীয়ার্ধে মওদুদ আহমেদ ও লুৎফর রহমান নয়নও লক্ষ্যভেদ করায় বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে আরামবাগ। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়ায় লিগে সবার নিচেই আছে খুলনা আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৮ঘ.