২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালো ডি'অর জিতলেন রোনালদো

আগের দিন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরদিনই দারুণ একটা সুখবর পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ সালের জন্য ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালো ডি'অর জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ ফরোয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 04:50 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

লন্ডন, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরদিনই দারুণ একটা সুখবর পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ সালের জন্য ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালো ডি'অর জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ ফরোয়ার্ড। ফরাসি ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবলের দেওয়া এই পুরস্কার নির্ধারিত হয় বিশ্বের খ্যাতিমান ফুটবল সাংবাদিকদের ভোটে। এবার ৯৬ জন সাংবাদিকের দেওয়া ভোটে সম্ভাব্য ৪৮০ ভোটের মধ্যে রোনালদো পেয়েছেন ৪৪৬ ভোট, ২৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি আর ১৭৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন লিভারপুলের ফার্নান্দো তোরেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০২৫ ঘ.