২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিভাগে জয়, মেয়েদের হার

দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডে উন্মুক্ত বিভাগে বাংলাদেশ দল জিতলেও হেরে গেছে বাংলাদেশের মহিলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডে উন্মুক্ত বিভাগে বাংলাদেশ দল জিতলেও হেরে গেছে বাংলাদেশের মহিলা দল। একদিন বিরতির পর বুধবার জার্মানি ড্রেসডেনে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে ভেনেজুয়েলাকে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হারিয়েছেন ভেনেজুয়েলার আন্তর্জাতিক মাস্টার ইয়োহান আলভারেজ মার্কেজকে, এছাড়া গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আর দুই ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মিনহাজ উদ্দিন সাগর ড্র করেছেন নিজ নিজ বোর্ডে। বাংলাদেশের মেয়েরা এদিন মুখোমুখি হয়েছিল শক্তিশালী লিথুয়ানিয়ার। ০.৫-৩.৫ পয়েন্টে হেরে গেছে তারা। একমাত্র সৈয়দা শাবানা পারভীন নিপাই ড্র করতে পেরেছেন সিমোনা লিমনটেইটের সঙ্গে। ৬ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট উন্মুক্ত বিভাগে ৩৭তম স্থানে রয়েছে বাংলাদেশ দল, ১১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েরা আছেন ৫১ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১২১ ঘ.