২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টার্স কাপের শিরোপা জিতলেন দিউকোভিচ

দারুণ একটা জয় দিয়ে বছর শুরু করেছিলেন, শেষটাও তেমনই হলো নোভাক দিউকোভিচের। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী এই সার্বিয়ান জিতেছেন বছর শেষের টেনিস টুর্নামেন্ট মাস্টার্স কাপের শিরোপাও। রোববারের ফাইনালে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে ৬-১, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 05:02 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

সাংহাই, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দারুণ একটা জয় দিয়ে বছর শুরু করেছিলেন, শেষটাও তেমনই হলো নোভাক দিউকোভিচের। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী এই সার্বিয়ান জিতেছেন বছর শেষের টেনিস টুর্নামেন্ট মাস্টার্স কাপের শিরোপাও। রোববারের ফাইনালে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে ৬-১, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। বিশ্ব র‌্যাংকিংয়ের তিন নম্বরে থাকা দিউকোভিচ এই জয়ের জন্য প্রাইজমানি হিসেবে পাচ্ছেন ১২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর সেই সঙ্গে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার স্বপ্নটাও আরো জোরালো করেছেন তিনি। ২১ বছর বয়সী এই তরুণ এখন দুই নম্বরে থাকা রজার ফেদেরারের চেয়ে মাত্র ১০ র‌্যাংকিং পয়েন্ট পেছনে। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফেদেরার এই টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নিয়েছেন, আর বর্তমান বিশ্ব সেরা রাফায়েল নাদাল ইনজুরির কারণে খেলেননি টুর্নামেন্টে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৩১ ঘ.