ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ৩৮-তম দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ দুই বিভাগে জিতেছে। উন্মুুক্ত বিভাগে বাংলাদেশ ৩-১ পয়েন্টে লিবিয়াকে এবং মহিলা বিভাগে ৪-০ পয়েন্টে নাইজেরিয়াকে হারিয়েছে।
জার্মানির ড্রেসডেনে অনুষ্ঠানরত দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে শনিবার বাংলাদেশ উন্মুক্ত বিভাগে ৩-১ পয়েন্টে হারিয়েছে লিবিয়াকে। দেশের দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল-রাকিব হারিয়েছেন যথাক্রমে লিবিয়ার হোমরানা মোস্তফা ও ইব্রাহিমকে। এছাড়া ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন সাগর হারিয়েছেন গাত্তুর মোসাবকে। হেরেছেন কেবল ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল।
তবে মহিলা বিভাগে বাংলাদেশের সবাই জিতেছেন নাইজেরিয়ার বিপক্ষে। জয়ীরা হলেন শামীমা আক্তার লিজা, নজরানা খান ইভা, শাবানা পারভীন নিপা ও তনিমা পারভীন।
আজ রোববার তারা চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলছে। উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ডেনমার্ক এবং মহিলা বিভাগে খেলছে অস্ট্রিয়ার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.
bdnews24