ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে শুক্রবার দেশব্যাপী উদযাপিত হলো অলিম্পিক ডে রান। এ বছর প্রথমবারের মতো রাজধানী ঢাকার পাশাপাশি দেশের সব বিভাগীয় ও জেলা শহর গুলোতেও অনুষ্ঠিত হয়েছে খেলাধুলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এই প্রতীকী ম্যারাথন।
বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস. এম. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে সাতটায় রমনা টেনিস কমপ্লেক্সে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যরে নিমিত্তে এই দৌড়ের শুভ উদ্বোধন করেন। রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে এই মিনি ম্যারাথন মৎস্য ভবন, পররাষ্ট্র মন্ত্রনালয়, প্রেস ক্লাব হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারকে জয় করা দু'জন সাহসী নারী পুরুষ শিরিন আক্তার ও সুমন অলিম্পিক ডে রানে অংশ নেন। ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একজন টেকনাফ থেকে, অন্যজন তেতুলিয়া থেকে যাত্রা করে ঢাকায় অলিম্পিক ডে রানে অংশগ্রহন করেন। পরে তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশালের সামনে দাঁড়িয়ে "ঋষধসব ড়ভ ঐড়ঢ়ব" প্রজ্জ্বলন করে মরনব্যাধি ক্যান্সারকে চিরতরে অতিক্রম করার ঘোষণা দিয়েছেন।
ডে রান শেষে অংশগ্রহনকারীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ডে রানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিওএ সহ-সভাপতি জনাব মিজানুর রহমান মানু, মহাসচিব জনাব কুতুব উদ্দিন আহমেদ, ডিরেক্টর ও সিইও কর্নেল (অবঃ) এম ওয়ালী উল্লাহ, গাজী গ্র"প লিমিটেডের চেয়ারম্যান জনাব গোলাম দস্তগীর গাজী, এক্সিম ব্যাংক এর পরিচালক জনাব নুরুল ফজল বুলবুল ও কোকা-কোলা ফার ইস্ট লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর মি: দেবাশিষ দেব। ডে রান শেষে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সামনে রক্তদান কর্মসূচি এবং জিমনেসিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৫৫ঘ.
bdnews24