মাস্টার্স কাপের সেমিফাইনালে অ্যান্ডি মারে
বছর শেষের টেনিস আসর মাস্টার্স কাপের সেমিফাইনালে উঠেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। বুধবার রাউন্ড রবিন লিগের ম্যাচে ফ্রান্সের জাইলস সাইমনকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
সাংহাই, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বছর শেষের টেনিস আসর মাস্টার্স কাপের সেমিফাইনালে উঠেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। বুধবার রাউন্ড রবিন লিগের ম্যাচে ফ্রান্সের জাইলস সাইমনকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
এদিনের অন্য একটি ম্যাচে জিতে সেমিতে ওঠার আশা ধরে রেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরারও। অ্যান্ডি রডিক নাম প্রত্যাহার করে নেওয়ায় তার জায়গায় সুযোগ পাওয়া রাদেক স্তেপানেককে ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন বিশ্ব র্যাংকিংয়ের দুই নম্বরে থাকা এই সুইসকে।
সেমিফাইনালে উঠতে হলে শুক্রবার শেষ গ্র"প ম্যাচে র্যাংকিংয়ের চার নম্বরে থাকা মারেকে অবশ্যই হারাতে হবে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১২১ ঘ.
