ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। রোববার বি. লিগের খেলায় তারা ১-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। এতে করে ৯ ম্যাচে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ১০ পয়েন্ট, খুলনা আবাহনীর ৮ ম্যাচে ৩ পয়েন্ট।
ম্যাচে প্রাধান্য ছিল চট্টগ্রাম আবাহনীর। তারা গোলও পেয়ে গেছে ম্যাচের ৩০ মিনিটের মাথায়, গোল করেছেন সাখাওয়াত। শেষপর্যন্ত গোলটি ধরে রেখে ম্যাচ জিতে নিয়েছে চট্টগ্রামের দলটি। নিজেদের মাঠে খুলনা আবাহনী দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়েছিল কিন্তু তারা এতটুকু জায়গা করতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩০ঘ.
bdnews24