২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদিনিয়োকে ডুঙ্গার আশ্বাস

ডুঙ্গা কোচ হওয়ার থেকেই ব্রাজিল দলে তার অবস্থান নড়বড়ে। বস্তুত গত দু বছরে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে খুব বেশি ম্যাচে নামার সুযোগ তিনি পাননি। তবে রোনালদিনিয়োর জন্য সুসংবাদ, ব্রাজিল দলে ফেরার জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না তাকে। স্বয়ং ডুঙ্গাই জানিয়েছেন রোনালদিনিয়োকে আগামী বছরে দলে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

লিসবন, ৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডুঙ্গা কোচ হওয়ার থেকেই ব্রাজিল দলে তার অবস্থান নড়বড়ে। বস্তুত গত দু বছরে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে খুব বেশি ম্যাচে নামার সুযোগ তিনি পাননি। তবে রোনালদিনিয়োর জন্য সুসংবাদ, ব্রাজিল দলে ফেরার জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না তাকে। স্বয়ং ডুঙ্গাই জানিয়েছেন রোনালদিনিয়োকে আগামী বছরে দলে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচে দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে দলে রাখেননি ডুঙ্গা। আগামী ১৯ নভেম্বর ব্রাসিলিয়ায় অনুষ্ঠেয় ব্রাজিল-পর্তুগাল প্রীতি ম্যাচের দলেও সুযোগ পাননি রোনালদিনিয়ো। তাই জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে খানিকটা সংশয়ের মধ্যেই পড়ে গেছেন তিনি। এমন কঠিন সময়ে ডুঙ্গার আশ্বাসবাণী অন্ধকারে এক টুকরো আলোর রেখার মতো মনে হতে পারে রোনালদিনিয়োর কাছে। পর্তুগালের সঙ্গে ম্যাচটার প্রচারণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানিয়েছেন, "তাকে (রোনালদিনিয়োকে) আরো বেশি প্রশিক্ষণ আর ম্যাচ খেলার জন্য মিলানে থাকতে হবে। কারণ (বেইজিংয়ে) অলিম্পিকের আগে সে চার মাস মাঠের বাইরে ছিল। মিলানের হয়ে খেলতে পারা তার জন্যই মঙ্গলজনক। এর ফলে আগামী বছর সে ভালো অবস্থায় জাতীয় দলে ফিরতে পারবে। কারণ সে হলো (দলের জন্য) অপরিহার্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৫০ঘ.