২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের স্কুল ফুটবলে আগা খান চ্যাম্পিয়ন

মেয়েদের ঢাকা মহানগরী স্কুল ফুটবলের শিরোপা জিতেছে আগা খান ইন্টারন্যাশনাল স্কুল। শনিবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ গোলে স্কলাস্টিকা স্কুলকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, ১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের ঢাকা মহানগরী স্কুল ফুটবলের শিরোপা জিতেছে আগা খান ইন্টারন্যাশনাল স্কুল। শনিবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ গোলে স্কলাস্টিকা স্কুলকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে আদিবা দুটো এবং অন্য গোলটা করেছে মুসাবা। স্কলাস্টিকার গোল দুটো কারিশমা ও জারার। আদিবা ফাইনালের সেরা এবং জারা টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে। সর্বোচ্চ গোলদাতা অবশ্য তারা কেউ নয়, আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পাপিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫২ঘ.