২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে হারিয়ে শীর্ষে লিভারপুল, রবিনিয়োর হ্যাটট্রিক

চেলসিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। রোববার নিজেদের মাঠ অ্যানফিল্ডে জাভি অ্যালনসোর দেওয়া একমাত্র গোলে ব্লুজদের হারিয়েছে তারা। দিনের অন্য এক ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনিয়োর হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

লিভারপুল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেলসিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। রোববার নিজেদের মাঠ অ্যানফিল্ডে জাভি অ্যালনসোর দেওয়া একমাত্র গোলে ব্লুজদের হারিয়েছে তারা। দিনের অন্য এক ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনিয়োর হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। ইতালিয়ান সিরি-আ'তে জেনোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে শীর্ষে থাকা ইন্টার মিলান। তাদের প্রতিবেশি এসি মিলান ম্যাচ শেষের দশ মিনিট আগে কাকার দেওয়া একমাত্র গোলে জিতেছে আটলান্টার বিপক্ষে। দিনের অন্য দুটি ম্যাচে উদিনেস ৩-১ গোলে এএস রোমাকে এবং ন্যাপোলি ১-০ গোলে লাৎসিওকে হারিয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইয়ের ভাগ্য নির্ধারণী গোলটি হয়েছে ম্যাচের দশম মিনিটে। চেলসির সীমানায় পাওয়া একটি থ্রো ইন থেকে ডার্ক ক্যাউটের ফ্লিক ধরে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে অ্যালনসোর শট চেলসি ডিফেন্ডার বসিংওয়ার গায়ে লেগে দিক বদলে ফাঁকি দিয়েছে গোলরক্ষক পেত্র চেককে। ৬০ মিনিটে আরো একটি গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন লিভারপুলের এই স্প্যানিশ স্ট্রাইকার, ২৫ মিটার দূর থেকে নেওয়া তার ফ্রিক কিক ফিরে এসেছে বারে লেগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪৩ ঘ.