২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো মহিলাদের স্কুল ফুটবল

গত পাঁচ বছর মহিলা ফুটবল চালুর জন্য ফিফা ক্রমাগত তাগিদ এবং অর্থ দিয়ে গেলেও সন্তর্পনে উপেক্ষা করে গেছে বিগত কমিটি। কিন্তু নতুন কমিটি তা উপেক্ষা করেনি। এ বাবদ ফিফার পাঠানো অর্থ হালাল করে তারা বাংলাদেশে প্রথমবারের মতো শুরু করছে ঢাকা মেট্রোপলিটন মহিলা স্কুল ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- গত পাঁচ বছর মহিলা ফুটবল চালুর জন্য ফিফা ক্রমাগত তাগিদ এবং অর্থ দিয়ে গেলেও সন্তর্পনে উপেক্ষা করে গেছে বিগত কমিটি। কিন্তু নতুন কমিটি তা উপেক্ষা করেনি। এ বাবদ ফিফার পাঠানো অর্থ হালাল করে তারা বাংলাদেশে প্রথমবারের মতো শুরু করছে ঢাকা মেট্রোপলিটন মহিলা স্কুল ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী ১২ টা স্কুল দল খেলবে মেট্রোপলিটন মহিলা স্কুল ফুটবল টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও ভিকারুন্নিসা নুন স্কুলের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগীতা। গ্র"প পর্যায়ের খেলা শেষে ২৯ অক্টোবর হবে দুটো সেমিফাইনাল। ফাইনাল হবে ১ নভেম্বর। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি রাখা হয়েছে ১০ হাজার টাকা, রানার্স আপের জন্য ৫ হাজার টাকা। পুরো টুর্নামেন্ট আয়োজন করতে খরচ হবে ৩ লাখ ৪২ হাজার টাকা। এজন্য কোনো স্পন্সর নেই, কারণ এ বাবদ ফিফা থেকেই অর্থ আসে সরাসরি। সংবাদ সম্মেলনে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু জানিয়েছেন, "ফিফা যে প্রতিবছর আড়াই লাখ ডলার অনুদান দেয় তার চার ভাগের এক ভাগ মহিলা ফুটবলের জন্য খরচ করার কথা। বিগত চার/পাঁচ বছর ধরে তারা এই অনুদান দিয়ে আসছে কিন্তু সামাজিক বাধাসহ নানা কারণে মহিলা ফুটবল করতে পারিনি আমরা।" তাহলে অনুদানের টাকা নিশ্চয় জমা আছে ? বাচ্চুর সরল স্বীকারোক্তি, "টাকা কী আর থাকে! বাফুফের কতো খরচ আছে।" আড়াই লাখ ডলারের চার ভাগের এক ভাগ করে হিসাব করলে গত পাঁচ বছরে এদেশের মহিলা ফুটবল উন্নয়নের জন্য ১০ কোটি টাকারও বেশি দিয়েছে ফিফা। এর বিনিময়ে বাংলাদেশের মহিলা ফুটবল এতদিনে এক পা-ও এগোয় নি ! সেটা বোধহয় ফিফাও জানে না ! সেজন্যই একেবারে শূন্য থেকে শুরু করতে হচ্ছে নতুন কমিটিকে। তাই আগেভাগে সিরাজুল ইসলাম বাচ্চু জানিয়ে রেখেছেন, "এ টুর্নামেন্টে দারুন প্রতিদ্বন্ধিতা হবে, এমন আশা করা ঠিক হবে না। কয়েকটা দল মোটামুটি খেলে, অন্যরা কেবল ফুটবল খেলা শুরু করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.