ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- মেসি-ম্যাজিকে পার হয়ে গেল বার্সেলোনা। বদলি হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তে দুই গোল করে তিনি পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে টেনে তুলেছেন দলকে। শাখতার দোনেৎস্ককে অবিশ্বাস্যভাবে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনা এখন ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্র"পের শীর্ষে।
৬০ মিনিটে লিওনেল মেসি বদলি হয়ে না নামলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতো। ইলসিনহোর গোলে ম্যাচ জিতে নিতো শাখতার দোনেৎস্কই। কারণ নিজেদের মাঠে ইউক্রেনের এই ক্লাব দলটি পুরো ম্যাচে দারুণ লড়াই করেছে। এবং প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে গোল করে তারা এগিয়েও যায়। এক ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে ব্রাজিলিয়ান ইলসিনহো বল বার্সেলোনার জালে পৌঁছে দেন গোলরক্ষক ভালদেজের মাথার ওপর দিয়ে।
এরপর থেকেই বার্সেলোনার ম্যাচে ফেরার লড়াই শুরু। অঁরি-এ'তোর ব্যর্থ চেষ্টার সঙ্গে সঙ্গে সময়ও গড়িয়ে যায় এবং ক্ষীণ হতে থাকে তাদের সম্ভাবনাও। ম্যাচ ঝুলে আছে স্বাগতিকদের দিকে, সেখান থেকে ম্যাচের চাকা ঘুরিয়ে দেন লিওনেল মেসি। ৬০ মিনিটের মাথায় অঁরি বদলি হয়ে নামা এই আর্জেন্টাইন তারকা ৮৭ মিনিটে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। এটা আসলে শাখতার গোলরক্ষক পিয়োতরের ভুলের মাশুল, সহজ একটা বল গ্রি"পে নিতে দেরি করে গোল শোধের সুযোগ করে দিয়েছেন মেসিকে।
তখন ড্র-ই মেনে নিয়েছিল অনেকে। কিন্তু কে জানতো ম্যাচের শেষ কিকে লুকিয়েছিল বার্সেলোনার অবিশ্বাস্য এক জয়। এবং সেটিও ওই আর্জেন্টাইন তারকার কীর্তি, জাভির ডিফেন্স-চেরা থ্রু আয়ত্তে নিয়ে তিনি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শাখতারের জালে জড়িয়ে হারা ম্যাচের পুরো তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেন !
গ্র"পের অন্য ম্যাচে স্পোর্টিং ২-০ গোলে বাসিলকে হারিয়ে ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছে শাখতারের সঙ্গে। 'বি' গ্র"পে ইন্টার মিলান ১-১ গোলে ড্র করেছে ব্রেমেনের সঙ্গে এবং ফামাগুস্তা ৩-১ গোলে হারিয়েছে প্যানাথিনাইকোসকে। ইন্টারের মতো চেলসিও পয়েন্ট হারিয়েছে, তারা গোলশূন্য ড্র করেছে সিএফআর ক্লুজের সঙ্গে। তবে 'এ' গ্র"পে তাদের সঙ্গী এএস রোমা ৩-১ গোলে হারিয়েছে বোরদোকে। 'ডি' গ্র"পে লিভারপুল ৩-১ গোলে পিএসভি আইন্দোহোফেনকে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ ২-১ গোলে অলিম্পিক মার্সেইকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২৩২০ ঘ.
bdnews24