২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ানদের দাপটে ভেনাসের বিদায়

মহিলাদের এককে যুক্তরাষ্ট্রের শেষ ভরসা ছিলেন ভেনাস উইলিয়ামস। কিন্তু গত বারের চ্যাম্পিয়ন ছোট বোন সেরেনার মতো বিদায় নিতে হয়েছে তাকেও। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই আনা ইভানোভিচ ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই ভেনাসকে। সেমিফাইনালে ইভানোভিচ খেলবেন নবম বাছাই ড্যানিয়েলা হানতুচোভার বিপক্ষে। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে ২৯তম বাছাই অ্যাগনিয়েজস্কা রাদওয়ানস্কার বিপক্ষে ৬-২, ৬-২ গেমে জিতেছেন হানতুচোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

মেলবোর্ন, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহিলাদের এককে যুক্তরাষ্ট্রের শেষ ভরসা ছিলেন ভেনাস উইলিয়ামস। কিন্তু গত বারের চ্যাম্পিয়ন ছোট বোন সেরেনার মতো বিদায় নিতে হয়েছে তাকেও। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই আনা ইভানোভিচ ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই ভেনাসকে। সেমিফাইনালে ইভানোভিচ খেলবেন নবম বাছাই ড্যানিয়েলা হানতুচোভার বিপক্ষে। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে ২৯তম বাছাই অ্যাগনিয়েজস্কা রাদওয়ানস্কার বিপক্ষে ৬-২, ৬-২ গেমে জিতেছেন হানতুচোভা। পুরুষ বিভাগে শীর্ষ বাছাই রজার ফেদেরার জিতেছেন সরাসরি সেটে। কোয়ার্টার ফাইনালে গত দু বারের চ্যাম্পিয়ন ৭-৫,৭-৬,৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের দ্বাদশ বাছাই জেমস ব্লেককে। সেমিফাইনালে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' ফেদেরারের প্রতিপক্ষ তৃতীয় বাছাই নোভাক দিউকোভিচ। অন্য কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই স্পেনের ডেভিড ফেরারকে ৬-০, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/২০১১ঘ.