২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে বাংলাদেশের গ্র

এএফসি চ্যালেঞ্জ কাপ ২০০৮এর বাছাইপর্বের 'সি' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক কিরঘিজস্তান ও লাওস। এই গ্র"পের অন্য দল আফগানিস্তানকে তুলনামূলক দুর্বলই বলা যায় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এএফসি চ্যালেঞ্জ কাপ ২০০৮এর বাছাইপর্বের 'সি' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক কিরঘিজস্তান ও লাওস। এই গ্র"পের অন্য দল আফগানিস্তানকে তুলনামূলক দুর্বলই বলা যায় । এএফসি সূত্রে জানা গেছে, বুধবার এএফসি হাউজে টুর্নামেন্টের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ১৬ টি দল চারটি গ্র"পে ভাগ হয়ে খেলবে বাছাইপর্বে এবং চার দেশে অনুষ্ঠিত হবে চার গ্র"পের খেলা। "এ" গ্র"পে স্বাগতিক তাইওয়ানের সঙ্গে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও গুয়াম। "বি" গ্র"পে তাজিকস্তান, ব্র"নেই, ফিলিপাইন ও ভুটান। "সি" গ্র"পের খেলা হবে কিরঘিজস্তানে, স্বাগতিক দল ছাড়াও আছে বাংলাদেশ, আফগানিস্তান ও লাওস। "ডি" গ্র"পে স্বাগতিক নেপালের সঙ্গী হয়েছে ফিলিস্তিন, কম্বোডিয়া ও ম্যাকাও। তবে কখন থেকে বাছাইপর্বের খেলা শুরু হবে তা এখনো ঘোষণা করেনি এএফসি। চার গ্র"প চ্যাম্পিয়ন খেলবে মূল পর্বে। যেখানে সরাসরি খেলবে তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়া, মায়ানমার ও স্বাগতিক ভারত। ৮ টি দলকে নিয়ে আগামী ৩০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ভারতে হবে এএফসি চ্যালেঞ্জ কাপ ২০০৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৪২ঘ.