ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রেসিডেন্ট কাপ সুপার ফোর ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী জিতেছে।
মঙ্গলবার ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৪, ২৫-১৩ ও ২৫-১৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ রাইফেলসকে।
দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌবাহিনী ২৫-১৬, ২৫-১৮ ও ২৫-২৩ পয়েন্টে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে। বুধবারের খেলায় নৌবাহিনী ও বিডিআর এবং সেনাবাহিনী ও বিমানবাহিনী মুখোমুখি হবে।
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ রাইফেলস-- এই চারটি দল নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে প্রেসিডেন্ট কাপ সুপার ফোর ভলিবল। বেলা ২ টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ সভাপতি মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মিন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24