২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর ফেরার দিনে পাতোর স্মরণীয় অভিষেক

দীর্ঘ ইনজুরি থেকে ফেরার পর রোনালদোর দ্বিতীয় ম্যাচ। মৌসুমের খাতা খুলেছেন 'ফেনোমেনোন' জোড়া গোল দিয়ে। ইন্টারনাসিওনাল থেকে আসা তার স্বদেশী পাতোর এটি সিরি-এ অভিষেক। আর তা স্মরণীয় করে রেখেছেন দারুণ এক গোলে। তৃতীয় ব্রাজিলিয়ান কাকাও বসে থাকেননি। গোল করেছেন তিনিও। আর এ ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে নাপোলিকে ৫-২ গোলে হারিয়ে সানসিরোতে জয়ের খরা কাটিয়েছে এসি মিলান। রোববার সিরি-এ'র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলানও জিতেছে। সিয়েনাকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে তারা। একইকাজ করেছে রিয়াল মাদ্রিদও। রুদ ফন নিস্টলরয়ের দু'গোলে লেভেন্তেকে হারিয়ে স্প্যানিশ প্রিমেরা লিগার শীর্ষস্থান সংহত রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

মিলান/মাদ্রিদ/লন্ডন, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ ইনজুরি থেকে ফেরার পর রোনালদোর দ্বিতীয় ম্যাচ। মৌসুমের খাতা খুলেছেন 'ফেনোমেনোন' জোড়া গোল দিয়ে। ইন্টারনাসিওনাল থেকে আসা তার স্বদেশী পাতোর এটি সিরি-এ অভিষেক। আর তা স্মরণীয় করে রেখেছেন দারুণ এক গোলে। তৃতীয় ব্রাজিলিয়ান কাকাও বসে থাকেননি। গোল করেছেন তিনিও। আর এ ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে নাপোলিকে ৫-২ গোলে হারিয়ে সানসিরোতে জয়ের খরা কাটিয়েছে এসি মিলান। রোববার সিরি-এ'র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলানও জিতেছে। সিয়েনাকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে তারা। একইকাজ করেছে রিয়াল মাদ্রিদও। রুদ ফন নিস্টলরয়ের দু'গোলে লেভেন্তেকে হারিয়ে স্প্যানিশ প্রিমেরা লিগার শীর্ষস্থান সংহত রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে রোনালদো এগিয়ে নিয়েছেন মিলানকে। রবার্তো সোসা নাপোলিকে সমতায় ফেরালেও ১৮ বছর বয়সী সেনসেশান পাতোর ফিরতি কিক থেকে গোল করেন ক্ল্যারেন্স সিডর্ফ। বিরতির আগে আবারও সমতা আনে নাপোলি। পেনাল্টি থেকে গোল করেন মরিজিও ডমিজি। দ্বিতীয়ার্ধে আর রোখা যায়নি মিলানকে। দারুণ এক ডাইভিং হেডে গোল করেছেন রোনালদো। কাকা ব্যবধান দ্বিগুন করেছেন আলতো শটে। আর জয়টাকে দারুণ রূপ দিয়েছেন পাতো দুর্দান্ত ফিনিশিংয়ে। ১৫ ম্যাচে মিলানের সংগ্রহ ২৫ পয়েন্ট। সুবাদে পয়েন্ট টেবিলে ১২তম স্থানে থাকলেও বাকি ক্লাবগুলোর চেয়ে তিনটি ম্যাচ কম খেলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তাদের প্রতিবেশী ও এখনও অপরাজিত ইন্টার মিলান হাড্ডাহাড্ডি লড়ে জয় পেয়েছে সিয়েনার সঙ্গে। জ