২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের ফাইনাল প্রায় নিশ্চিত

কঠিন প্রতিপক্ষ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে বিজয় দিবস হকির ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে সোনালী ব্যাংক। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে। দিনের অন্য ম্যাচে বিমান বাহিনী ৭-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কঠিন প্রতিপক্ষ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে বিজয় দিবস হকির ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে সোনালী ব্যাংক। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে। দিনের অন্য ম্যাচে বিমান বাহিনী ৭-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। রবিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে সেনাবাহিনীর বিপক্ষে ম্যাচে গোলের জন্য ২২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সোনালী ব্যাংককে, গোল করেন জাহিদ বিন তালিব। ওই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ হওয়ার পর ৫২ মিনিটে জাহিদ বিন তালেবের দ্বিতীয় গোলে ২-০ তে এগিয়ে যায় সোনালী ব্যাংক। ৫৫ মিনিটে গোলের ব্যবধান বাড়ান রাসেল মাহমুদ জিমি। দিনের অন্য ম্যাচে বর্ণক সমাজের বিপক্ষে শিরোপার দৌঁড় থেকে বাদ পড়া বিমান বাহিনীর জয়ে ৪ গোল করে বড় অবদান রেখেছেন রাসেল উদ্দিন। এছাড়া মামুন হোসেন দুটি ও হোসনে মোবারক একটি গোল করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯০৭ঘ.