২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণক সমাজের জালে সেনাবাহিনীর গোল উৎসব

সেনাবাহিনী গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে বর্ণক সমাজকে। তারা ১৯-০ গোলে হারিয়েছে বর্ণককে। অন্য ম্যাচে বিকেএসপি ৪-২ গোলে হারিয়েছে বিমান বাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সেনাবাহিনী গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে বর্ণক সমাজকে। তারা ১৯-০ গোলে হারিয়েছে বর্ণককে। অন্য ম্যাচে বিকেএসপি ৪-২ গোলে হারিয়েছে বিমান বাহিনীকে। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে সেনাবাহিনীর বড় জয়ে বড় অবদান রেখেছেন সিরাজুল ইসলাম ও দিদার হোসেন ৫ টি করে গোল করে। এছাড়া শাহাদাত হোসেন ৩ টি, মালেক দুটি এবং জামাল, হামিদুল, হাদিউজ্জামান ও এনামুল হক একটি করে গোল করেছেন। এ নিয়ে টানা দু'ম্যাচ জিতে তাদের সংগ্রহ হয়েছে ৪ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে বিকেএসপি ৪-১ গোলে বিমান বাহিনীকে হারালেও খেলায় মোটামুটি প্রতিদ্বন্ধিতা হয়েছে। বিকেএসপির দেওয়া প্রথম গোলটি শোধ করে খেলায় ফিলে এলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি বিমানবাহিনী। বিকেএসপির সৈয়দ আল মাসুম দুটি, মোস্তফা মানিক ও জামিল বিন তালিব একটি করে গোল করেছেন। বিমান বাহিনীর একমাত্র গোলদাতা মামুন হোসেন। টানা দুম্যাচ জিতে বিকেএসপির সংগ্রহ এখন ৪ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১০০ঘ.