ঢাকা, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আব্দুল্লাহ আল রাকিবের গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনটা নিশ্চিত হয়েই ছিল। কিন্তু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। কাঙ্খিত সেই ঘোষণাটা এসেছে মঙ্গলবার। বিশ্ব দাবা ফেডারেশনের (ফিদে) অফিস এদিনই ই-মেইলের মাধ্যমে রাকিবের গ্র্যান্ড মাস্টার খেতাব অনুমোদনের বিষয়টা জানিয়ে দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশনকে। অর্থাৎ নিয়াজ মোর্শেদ (১৯৮৭), জিয়াউর রহমান (২০০২) ও রিফাত বিন সাত্তারের (২০০৬) পর বাংলাদেশের চতুর্থ গ্র্যান্ড মাস্টার হলেন জাতীয় দাবার বর্তমান চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল রাকিব।
অবশ্য আরো সপ্তাহ দুয়েক আগেই তার দাবার সর্বোচ্চ খেতাবপ্রাপ্তি অনুমোদিত হয়ে গিয়েছিল। গত ১৩-১৪ সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে হওয়া ফিদে'র তৃতীয় কোয়ার্টার প্রেসিডেন্সিয়াল বোর্ড মিটিংয়ে নারায়ণগঞ্জের এই দাবাড়
bdnews24