২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

শেষ গ্র"প ম্যাচে চরম ভড়াডুবি হয়েছে বাংলাদেশের। চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে গ্র"পে নিজেদের শেষ ম্যাচে তারা ৮-০ গোলে হেরেছে কোরিয়ার কাছে। এর আগে চীন ও ভারতের বিপক্ষে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে থাইল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে জিতে তারা ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েই গ্র"পের খেলা শেষ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেষ গ্র"প ম্যাচে চরম ভড়াডুবি হয়েছে বাংলাদেশের। চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে গ্র"পে নিজেদের শেষ ম্যাচে তারা ৮-০ গোলে হেরেছে কোরিয়ার কাছে। এর আগে চীন ও ভারতের বিপক্ষে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে থাইল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে জিতে তারা ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েই গ্র"পের খেলা শেষ করেছে। ঠিক আগের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ভাল গড়ে তুলেছিল তারা। কিন্তু এই ম্যাচে ২ মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তারপর নিয়মিত বিরতিতে গোল করে প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ হজম করে আরো ৩ টি গোল। জাং জং হুয়ান একাই করেছেন ৪ গোল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৫৫ঘ.